ASSET Logo

ব্যাকগ্রাউন্ড

Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অদক্ষ ও আধা দক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি, এনজিও, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এবং বিভিন্ন শিল্প সংগঠনকে সহায়তা প্রদান করা।


ASSET প্রকল্প সম্পর্কে

Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) ১৬ মে ২০১৭ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে Companies Act, 1994 অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। ASSET একটি “not-for-profit entity” হিসেবে নিবন্ধিত, যার লক্ষ্য দেশে দক্ষতা উন্নয়নে অর্থায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা বাজার উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করতে পারে।


INNOVA Computers Institute with ASSET Project

INNOVA Computers Institute হলো National Skills Development Authority (NSDA) এর অধীন একটি Skills Training Provider (STP) এবং Bangladesh Technical Education Board (BTEB) অনুমোদিত Registered Training Organization (RTO)। আমাদের লক্ষ্য বাংলাদেশের আইটি খাতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদ তৈরি করা। সম্প্রতি INNOVA Computers Institute, ASSET Project এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

  • Web Design & Development For Freelancing
  • Graphic design for freelancing

এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিং ও কর্মসংস্থানের জন্য দক্ষ করে গড়ে তোলা হবে।


আমাদের কোর্সসমূহ

কোর্সের নাম কোর্স আউটলাইন
Web Design & Development For Freelancing View
Graphic design for freelancing View

বিশেষ সুবিধাসমূহ

  • সকল প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি।
  • ন্যূনতম যোগ্যতা SSC / সমমান পাস।
  • একজন প্রশিক্ষণার্থী শুধুমাত্র একটি কোর্স করতে পারবে।
  • ASSET এর নিয়ম অনুযায়ী ভাতা প্রদান করা হবে।
  • প্রশিক্ষণ শেষে উপস্থিতির ভিত্তিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদান করা হবে।
  • ভাতা পেতে কমপক্ষে ৮০% উপস্থিতি এবং মূল্যায়নে অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • নারী ও বিশেষ চাহিদাসম্পন্নদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
  • ১৮-৪৫ বছর বয়সী যুবক-যুবতীরা আবেদন করতে পারবে।
  • প্রশিক্ষণগুলো INNOVA Computers Institute এ পরিচালিত হবে।
  • প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্বাচনী প্রক্রিয়া থাকবে।

অভিযোগ ব্যবস্থাপনা

ASSET সম্পর্কিত যেকোনো সমস্যার জন্য অভিযোগ করতে পারবেন। যেমন:

  • রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা
  • ভর্তি সংক্রান্ত সমস্যা
  • ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্যা
  • ক্লাস চলাকালীন ট্রেইনার সংক্রান্ত সমস্যা
  • কোর্স কারিকুলাম সংক্রান্ত সমস্যা
  • অন্যান্য যেকোনো সমস্যা

নিচের লিংকের মাধ্যমে অভিযোগ জমা দিতে পারবেন। আমাদের ম্যানেজমেন্ট সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। আপনার পরিচয় গোপন রাখা হবে।

ভর্তি প্রক্রিয়া

ASSET এর যেকোনো কোর্সে ভর্তি হতে হলে আবেদনকারীকে অবশ্যই অনলাইন ‘Registration Form’ পূরণ করতে হবে।

প্রশিক্ষণার্থী নির্বাচন ও ভর্তি কার্যক্রম নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে সম্পন্ন হবে:

ধাপ ১: অনলাইন রেজিস্ট্রেশন
ধাপ ২: শর্ট লিস্টিং
ধাপ ৩: চূড়ান্ত ভর্তি

ধাপ ১: অনলাইন রেজিস্ট্রেশন

আগ্রহী আবেদনকারীরা INNOVA Computers Institute এর অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীকে নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:

  • ব্যক্তিগত তথ্য
  • শিক্ষাগত যোগ্যতা
  • প্রশিক্ষণার্থীর অন্যান্য প্রয়োজনীয় তথ্য

ধাপ ২: শর্ট লিস্টিং

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

ভর্তি পরীক্ষার ধরন হতে পারে:

  • সরাসরি ভাইভা
  • লিখিত পরীক্ষা
  • অথবা উভয় পদ্ধতি

ভর্তি পরীক্ষায় নির্বাচিত আবেদনকারীদের SMS এবং Email এর মাধ্যমে চূড়ান্ত ভর্তির জন্য জানানো হবে।


ধাপ ৩: চূড়ান্ত ভর্তি

নির্বাচিত আবেদনকারীদের নিচের কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে:

  • NID/BRC এর ফটোকপি
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

উপযুক্ত আবেদনকারীদের একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে, যা পরবর্তী ব্যাচে বিবেচনা করা হবে।

ASSET রেজিস্ট্রেশন ফর্ম


ব্যক্তিগত তথ্য


শিক্ষাগত তথ্য

সনদপত্র নিন

ইনোভা থেকে মানসম্পন্ন দক্ষতার সনদপত্র অর্জন করুন

এখনই শুরু করুন